ব্রেকিং নিউজঃ

ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে, নিহত ১

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে রহমান খান (৪৫) নামে একজন নিহত হয়েছেন। নিহত রহমান মৎস্য চাষী বলে জানা গেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের উপজেলার রামগোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশার যাত্রী একই উপজেলার তেরশিরা গ্রামের বাসিন্দা।

গৌরীপুর থানার ওসি মোঃ বোরহান উদ্দিন ঘটনার সত্যতা  নিশ্চিত করে জানান, সকালে ময়মনসিংহ থেকে ছেড়ে  আসা মালবাহী একটি ট্রাক উপজেলার রামগোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌছালে ব্রেকফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে যায়।

এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী রহমান খান নিহত হয়। গুরতর আহত হয় অটোরিকশার চালকসহ আরও দুই যাত্রী। স্থানীয়রা আহতের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাডপাতালে নিয়ে ভর্তি করেন।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় আটক করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031