ব্রেকিং নিউজঃ

করোনায় মারা গেলেন সাবেক আইন সচিব আবু সালেহ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সাবেক সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক দুলাল। গতকাল বুধবার রাত ১১টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করে বলেছেন, আবু সালেহ করোনায় আক্রান্ত ছিলেন। আইনমন্ত্রী আনিসুল হক তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

গত ২৭ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি হন আবু সালেহ শেখ মো. জহিরুল। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

আবু সালেহ শেখ মো. জহিরুল হক ১৯৫৮ সালের ৮ আগস্ট সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি থেকে আইন সচিব হিসেবে দায়িত্ব পালন শুরু করেন আবু সালেহ শেখ মো. জহিরুল হক।

২০১৭ সালের ৭ আগস্ট অবসরে গেলে সরকার তার অবসরোত্তর ছুটি বাতিল করে দুই বছরের জন্য আইন ও বিচার বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। দুই বছর চুক্তিভিত্তিক দায়িত্ব পালন শেষ করে ২০১৯ সালের ৭ আগস্ট তিনি পুরোপুরি অবসরে চলে যান। তিনি স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930