ব্রেকিং নিউজঃ

শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব জমিতে না হলে এমপিও হবেনা: শিক্ষামন্ত্রী

ভাড়া বাড়িতে থাকা যেসব শিক্ষা প্রতিষ্ঠান এরমধ্যে এমপিও পেয়েছে সেগুলোকে আগামী পাঁচ বছরের মধ্যে নিজস্ব জায়গায় স্থানান্তর হতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংশোধিত এমপিও নীতিমালা নিয়ে মঙ্গলবার এক ভার্চুয়াল সভায় তিনি এসব তথ্য দিয়েছেন।

মন্ত্রীকে উদ্ধৃত করে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব জমি নাই সে রকমের প্রতিষ্ঠানকে ভবিষ্যতে আর এমপিও প্রদান করা হবে না।

“ইতোমধ্যে ভাড়া বাড়িতে স্থাপিত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও প্রদান করা হয়েছে তাদেরকে আগামী পাঁচ বছরের মধ্যে নিজস্ব জায়গায় প্রতিষ্ঠান স্থানান্তর করতে হবে।”

ট্রাস্ট বা সংস্থা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ট্রাস্ট বা সংস্থার সদস্যদের মতামতের ভিত্তিতে এমপিওভুক্ত করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, এই রকমের যে সব প্রতিষ্ঠান ইতোমধ্যে এমপিওভুক্ত হয়েছে ট্রাস্ট যদি না চায় তাহলে সে সব প্রতিষ্ঠানের এমপিও বাতিল করা হবে।

“ওই সব প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা চাইলে অন্য এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন অথবা আগের প্রতিষ্ঠানে থেকে যেতে পারবেন।”

ভবিষ্যতে ট্রাস্টের কোনো প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির জন্য আবেদন করতে হলে ট্রাস্টের অনুমোদন নিয়েই তা করতে হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930