ব্রেকিং নিউজঃ

তুরস্কে গত ৭ মাসে ১২৪ সন্ত্রাসীর আত্মসমর্পণ

রজব তাইয়েব এরদোগানের রাষ্ট্র তুরস্কে গত সাত মাসে ১২৪ জন সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। খবর আনাদোলু এজেন্সি’র।

সোমবার (২ আগষ্ট) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, ২০২০ সালে এ পর্যন্ত মোট ১২৩ জন সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।

এছাড়াও দক্ষিণ-পূর্ব মার্দিন প্রদেশে আরও এক সন্ত্রাসী আত্মসমর্পণ করেছে যে ২০১৪ সালে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীতে যোগ দিয়েছিলো।পরিবারের সদস্যদের সহায়তায় সে নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পূর্ব মুস প্রদেশের জেন্ডারমারি কমান্ডের আন্তরিক প্রচেষ্টায় এই সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সাথে সাথে এটাও বলা হয়েছে যে, পুলিশ এবং জেন্ডারমারী কমান্ড অন্যান্য সন্ত্রাসীদেরকেও আত্মসমর্পণ করানোর জন্য তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930