ব্রেকিং নিউজঃ

অমিত শাহসহ রামমন্দির স্থাপনের আগে এক ডজন বিজেপি নেতার করোনা

বাবরি মসজিদের জায়গা জোর করে দখল করে প্রস্তাবিত তথাকথিত ও বিতর্কিত রাম মন্দিরের ভূমিপুজো ও শিলান্যাসের (ভিত্তিপ্রস্তর স্থাপন) আগেই বিজেপির সাবেক সভাপতি অমিত শাহসহ প্রায় এক ডজন বিজেপি নেতা করোনা আক্রান্ত হয়েছেন।

আগামী ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য ভূমিপুজো ও কথিত শিলান্যাস হবে। কিন্তু এরইমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক বিজেপি সভাপতি অমিত শাহ, উত্তর প্রদেশের বিজেপি সভাপতি স্বতন্ত্রদেব সিং করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়াও গতকালই উত্তরপ্রদেশের কারিগরি শিক্ষা মন্ত্রী ও বিজেপি নেত্রী কমল রানী বরুণ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

অপরদিকে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন উত্তরপ্রদেশের কারিগরি শিক্ষা মন্ত্রী কমল রানী বরুণও। আগামী ৫ আগস্ট অযোধ্যায় বহুলালোচিত ও ঐতিহাসিকভাবে বিতর্কিত রাম মন্দিরের ভূমিপুজো ও শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন বলে কথা ছিলো। ওই কর্মসূচিতে আরএসএসের শীর্ষ নেতারাও উপস্থিত থাকার কথা রয়েছে।

কিন্তু তার আগে গো-পূজক গেরুয়া শিবিরের একেরপর এক নেতা করোনা আক্রান্ত হওয়ায় দলটির মধ্যে কিছুটা হলেও আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাতে করে দেখা দিয়েছে নতুন অসন্তোষ। মোদিসহ শীর্ষ নেতারা এই আলোচিত ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় উপস্থিত থাকবেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

বিজেপি’র ফায়ারব্রান্ড নেত্রী উমা ভারতীর অযোধ্যার কর্মসূচিতে যাওয়ার কথা থাকলেও তিনি নিজেই সংক্রমিত হতে পারেন বলে আজ আশঙ্কা প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অযোধ্যার ওই অনুষ্ঠানে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন। রাম জন্মভূমি ট্রাস্টকে শিলান্যাস অনুষ্ঠানে যারা উপস্থিত থাকবেন সেই তালিকা থেকে উমা ভারতী তার নাম বাদ দিতে বলেছেন।

এরআগে অযোধ্যায় রামলালার মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাসের সহকারী প্রদীপ দাস করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া ওই এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা ১৫ পুলিশ কর্মীর শরীরেও করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

করোনায় আক্রান্ত পুরোহিত প্রদীপ দাস যাঁর সহকারী, সেই প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাসই ৫ আগস্ট প্রধানমন্ত্রীর তথাকথিত ভূমিপুজোর দায়িত্বে থাকবেন। এরআগে মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান করোনা আক্রান্ত হয়েছেন। শিবরাজ অবশ্য কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে, গতকাল (রোববার) আক্রান্ত হয়েছেন বিজেপি নেতা ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। গতকাল (রোববার) দিবাগত রাত সাড়ে ১১টা নাগাদ ইয়েদুরাপ্পা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। ইয়েদুরাপ্পা বলেন, ‘আমার কোভিড ধরা পড়েছে। তবে আমি ঠিক আছি। চিকিৎসকদের পরামর্শ মতো হাসপাতালে ভর্তি হয়েছি আমি।’

তিনি আরও বলেন, ‘যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন তাঁদের কাছে অনুরোধ, আপনারা নিভৃতবাসে যান। এবং অবশ্যই কোভিড টেস্ট করান।’ সংবাদসংস্থা এএনএআই জানিয়েছে, ইয়েদুরাপ্পার মেয়েও করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর রিপোর্টও পজিটিভ এসেছে। তাকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, সাবেক বিজেপি নেতা ও বর্তমানে তামিলনাড়ুর গভর্নর বনোয়ারিলাল পুরোহিত করোনা আক্রান্ত হয়েছেন। এই সবকিছু মিলিয়ে বাবরি মসজিদের স্থানে রামমন্দির নির্মানের এই বিজেপি প্ল্যান কিছুটা হলেও বাধাগ্রস্থ হচ্ছে বলেই ধারণা অনেকের।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930