ব্রেকিং নিউজঃ

পাসপোর্ট ও আনসারে নতুন ডিজি, চা বোর্ডে চেয়ারম্যান

বাংলাদেশ বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক এবং বাংলাদেশ চা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় সেনাবাহিনীর কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করেছে।

মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরীকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে।

একই আদেশে অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করেছে।

পৃথক আদেশে মেজর জেনারেল মিজানুর রহমান শামীমকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক নিয়োগ দিতে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ন্যস্ত করা হয়। এর আগে গত ১৯ জুলাই মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদকে মহাপরিচালক পদ থেকে প্রত্যাহার করা হয়।

আর অপর আদেশে মেজর জেনারেল মো. জহিরুল ইসলামকে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান করতে তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930