ব্রেকিং নিউজঃ

বিএনপি নেতারা পথহারা পথিকের মতো প্রলাপ করছে: ওবায়দুল কাদের

নির্বাচন ও আন্দোলনে জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি নেতারা পথহারা পথিকের মতো প্রলাপ করছে। নিজেদের দুর্বলতা ঢাকার নামে সরকারের বিরুদ্ধে বিষোদগার করে প্রেস ব্রিফিং নির্ভর গলাবাজির রাজনীতি করছে।

আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত প্রতিনিধিদের মাধ্যমে করোনা প্রতিরোধ সামগ্রী ও বন্যার্ত জেলাসমূহে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্স যুক্ত হয়ে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ডিজিটাল বাংলাদেশে জনগণ এখন অনেক সচেতন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থাশীল জনগণ এখন জানে, বৈশ্বিক মহামারী ও দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা ও পরবর্তী অর্থনৈতিক গতিশীলতা পুনরুদ্ধারে শেখ হাসিনার কোন বিকল্প নেই। তাই জনগণ শেখ হাসিনার উপর আস্থাশীল। প্রধানমন্ত্রীও এই সংকটে মানুষের জীবন জীবিকা সচল রাখতে একের পর এক জনকল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করে চলেছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্যোগ মোকাবেলায় অতীতের যে কোন সময়ের চেয়ে বাংলাদেশ এখন অনেক শক্তিশালী।

অনুষ্ঠানে, দলটির সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক আর না থাকুক দেশের যে কোন সংকট ও দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকে। আর এটাই আওয়ামী লীগের ঐতিহ্য।

এসময় আরও উপস্থিত ছিলেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ ও উপদপ্তর সম্পাদক সায়েম খান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930