ব্রেকিং নিউজঃ

করোনা মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো নম্বর পেয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ মোকাবিলায় নিজ মন্ত্রণালয়ের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমি মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো নম্বর পেয়েছে।’

বুধবার (২২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা সংক্রমণ পরিস্থিতিতে মানুষের সেবা নিয়েই গত ৫ মাস কাজ করে যাচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘মাঠে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ই ছিল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে অনেকে সাহায্য করেছে।’

তিনি বলেন, ‘আমরা ভালো করেছি কিনা সেটা সাংবাদিক ভাইয়েরা ভালো বুঝতে পারবেন। পরীক্ষায় কত নম্বর পেলেন এটা ডিপেন্ড করে পরীক্ষা কেমন দিয়েছেন। আমি মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো নম্বর পেয়েছে। নম্বরটা কী? আমাদের মৃত্যুহার দেড় পারসেন্ট। যেটা আমেরিকায় ৬ পার্সেন্ট, ইউরোপে ১০ পার্সেন্ট, পৃথিবীরটা হলো ৬ পার্সেন্ট।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনায় এখন আমাদের মৃত্যু হার পৃথিবীর মধ্যে ঘনবসতিপূর্ণ যত দেশ আছে, এরমধ্যে সবচেয়ে কম। আরও ভালো সংবাদ হলো, রোগীর সংখ্যা বিশেষ করে ঢাকা শহরে অর্ধেকে নেমে গেছে। ঢাকায় তিন হাজারেরও বেশি বেড খালি আছে।’ আরও ২ হাজার চিকিৎসক ও ৩ হাজার টেকনিশিয়ান নিয়োগের প্রক্রিয়া চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

চিকিৎসা ব্যবস্থা ভালো হওয়ায় কোভিড রোগী কমে গেছে দাবি করে জাহিদ মালেক বলেন, ‘ঘরে বসে লোকে চিকিৎসা নিচ্ছে। টেলিমেডিসিন যেটা আমরা দিচ্ছি, সেটা খুব ভালো কাজ করছে। চার হাজারে বেশি ডাক্তার টেলিমেডিসিন দিচ্ছে। মেডিসিনের যে প্রয়োগ সেটাও খুব ভালো হচ্ছে। সেজন্য মানুষ ঘরে বসেই সেবা পেয়ে যাচ্ছে।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930