ভারত সীমান্তে রোবট সেনা মোতায়েন করেছে পাকিস্তান!
পাকিস্তান সেনাবাহিনী ভারতের সঙ্গে সীমান্তে প্রচুর সংখ্যক রোবট সেনা নামে পরিচিত আনম্যানড গ্রাউন্ড ভেহিকেল (ইউজিভি) মোতায়েন করেছে। এগুলো রাশিয়ার তৈরি প্লাটফর্ম-এম এর মতো একই বলে কিছু মিডিয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে। দূর নিয়ন্ত্রিত প্লাটফর্ম-এম গ্রেনেড ল্যান্সার ও কালাসনিকভ রাইফেল সজ্জিত।
এই ভেহিকেলে আরপিজি-২৬ রকেট ল্যান্সার ও ৭.৬২ এমএম জেনারেল পারপাস মেশিন গানও সংযুক্ত করা যায়।
এগুলো ঘন্টায় ২৫ কিলোমিটার বেগে ছুটতে পারে এবং লাইন অব সাইট (এলওসি) প্রযুক্তির মাধ্যমে ১৬ কিলোমিটার পাল্লার মধ্যে পরিচালনা করা যায়।
ইউজিভিগুলো গোয়েন্দা তথ্য সংগ্রহ, স্থির বা চলমান টার্গেট শনাক্ত ও ধ্বংস করা, ফায়ারপাওয়ার সাপোর্ট, টহল ও স্থান সুরক্ষা মিশনে অংশ নিতে পারে।
এগুলো অপটিক্যাল-ইলেক্ট্রনিক অ্যান্ড রেডিও রেকনেইসন্স লোকেটর সজ্জিত। ফলে নিজেকে প্রকাশ না করেই এসব রোবট প্লাটফর্ম রাতের বেলা যুদ্ধ করতে পারে।
প্লাটফর্ম-এম হলো একটি সার্বজনিন প্লাটফর্ম যা বিচিত্র ধরনের চেসিস ও অস্ত্র সহযোগে সরবরাহ করা যায়।
