ব্রেকিং নিউজঃ

গত ২৪ ঘণ্টায় করোনায় ২৬৬৮ শনাক্ত, মৃত্যু ৫০ জন

করোনায় দেশে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জন মারা গেছেন এ ভাইরাসে আক্রান্ত হয়ে। ফলে ভাইরাসটিতে মোট দুই হাজার ৬৬৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৬৮ জন।

সোমবার (২০ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বরাবরের মতো বুলেটিনে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।

বৈশ্বিক পরিস্থিতি: গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন এক কোটি সাড়ে ৪৬ লাখের মতো। মৃতের সংখ্যা ছয় লাখ নয় হাজারের বেশি। তবে ৮৭ লাখ লাখ ৩৮ হাজারের মতো রোগী সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930