মধ্যরাতে সাহেদকে নিয়ে ডিবির অভিযান
করোনাভাইরাসের চিকিৎসতার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে নিয়ে উত্তরায় অভিযান পরিচালনা করে ডিবি।
রোববার (১৯ জুলাই) সকালে গণমাধ্যম সূত্রে এই খবর জানা গেছে। এসময় সাহেদের ব্যক্তিগত গাড়ি থেকে উদ্ধার করা হয় গুলি ও অস্ত্র এবং মদ।
ডিবির পক্ষ থেকে মধ্যরাতে এ অভিযান চালানো হয় বলে জানানো হয়। গুলি, অস্ত্র ও মদ উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে ২টি মামলা হয়েছে।
