ব্রেকিং নিউজঃ

কয়েক সপ্তাহর মধ্যে করোনার ওষুধ বাজারে ছাড়ছে ইরান

চিকিৎসায় কার্যকর ৫টি ওষুধ আবিষ্কারের দাবি করেছে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। শনিবার (১৮ জুলাই) তেহরানে করোনা প্রতিরোধ বিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠকে তিনি এ দাবি করেন। রুহানি বলেন, করোনা চিকিৎসায় কার্যকর ওষুধ তৈরির ক্ষেত্রে দেশে অনেক ভালো কাজ হয়েছে।

আগামী কয়েক সপ্তাহ’র মধ্যে একটি ওষুধ বাজারে ছাড়া হবে। করোনার টিকা তৈরির লক্ষ্যে ইরানি গবেষকদের অব্যাহত প্রচেষ্টার প্রসংশা করে রুহানি বলেন, আশা করছি এ ক্ষেত্রেও সাফল্য আসবে।

এ সময় তিনি দেশের চিকিৎসক-নার্সসহ এ ক্ষেত্রে তৎপর সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, স্বাস্থ্য বিভাগের কর্মীদের সুস্থতা, উদ্যম এবং মানসিক প্রশান্তি ধরে রাখা অত্যন্ত জরুরি।

গতকাল ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি আবারও জানিয়েছেন, করোনাভাইরাসের টিকা তৈরির কাজে বেশ অগ্রগতি হয়েছে।

প্রাণীর ওপর করোনা ভাইরাসের সম্ভাব্য টিকার পরীক্ষা সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই তা পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগ করা হবে।

এছাড়া ইরানের ৫৭টি গবেষক দল করোনাভাইরাসের ওষুধ তৈরির জন্য কাজ করছেন বলে তিনি জানান। দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইরানের গবেষকরা এ সংক্রান্ত আন্তর্জাতিক গবেষণামূলক তৎপরতাতেও সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930