ব্রেকিং নিউজঃ

স্বাস্থ্যমন্ত্রীকে ‘ঝাটাপেটা’ করে দেশছাড়া করা উচিত: রাঙ্গা

জাহেদ মালেক দেশের স্বাস্থ্য খাতকে ‘ভঙ্গুর’ করে ফেলেছেন বলে মন্তব্য করে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, মন্ত্রী তার স্বাস্থ্য ছাড়া অন্যদের স্বাস্থ্য ভালো করতে পারেনি। লুটপাটের রাজত্ব করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

উনাকে ঝাটাপেটা করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া উচিত। শুক্রবার (১৭ জুলাই) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকায় দলীয় এক আলোচনা সভায় একথা বলেন তিনি।

সরকারের বেশিরভাগ মন্ত্রী ‘অথর্ব’ বলে মন্তব্য করে রাঙ্গা বলেন, মানুষের বয়স হলে আল্লাহর নাম নেয়। আর এরা মন্ত্রী হয়ে লুটপাট করে।

প্রধানমন্ত্রী নিজেই সংসদে দাঁড়িয়ে বলেছেন, তাকে ছাড়া আওয়ামী লীগের সবাইকে টাকা দিয়ে কেনা যায়।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মাদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সভায় সরকারকে উদ্দেশ্য করে রাঙ্গা বলেন, যে দেশে গণতন্ত্র থাকে না সে দেশে মানুষের অধিকার থাকে না।

গণতান্ত্রিক দেশে যদি কথা বলতে না দেন তাহলে আমাদের টিকিট কেটে দেন আমরা অন্য দেশে চলে যাই। আপনারাই দেশে থাকেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930