ব্রেকিং নিউজঃ

ইয়াবা সেবনের সময় দুই আ.লীগ নেতা গ্রেফতার

ইয়াবা সেবনের সময় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বরগুনার বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম (৫৭) ও মো. মহসিন ফয়সালকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় তাদের এক সহযোগীকেও গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বেতাগী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

রোববার (১২ জুলাই) সন্ধ্যায় বরগুনা শহরের তাজবিন আবাসিক হোটেলের ভিআইপি-১ নম্বর কক্ষ থেকে ইয়াবা সেবনকালে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবাসহ সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত অপর জনের নাম মো. আক্কাস (৪০)। তিনি বরগুনার ঢলুয়া গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী।

বরগুনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আবাসিক হোটেল তাজবিনে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও মো. মহসিন ফয়সালকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। মাদক সেবনের ঘটনায় বরগুনা থানা পুলিশের এসআই মো. মোশাররফ হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930