ব্রেকিং নিউজঃ

পানির পর এবার ভারতে সবজি রফতানি বন্ধ করে দিল ভুটান

সবজি ফলনের ভর মওসুম এখন ভুটানে। সবজি বিক্রি করে পয়সা আয়ের সুযোগও তাদের সামনে ছিলো। কিন্তু আকস্মিকভাবে ৬ জুলাই থেকে জাইগোয়ান ক্রসিং দিয়ে ভারতে সবজি রফতানি বন্ধ হয়ে গেছে। কুয়েনসেল- এর বরাত দিয়ে এখবর জানিয়েছে সাউথইস্টমনিটর।

শুক্রবার ফুয়েন্তসোলিংয়ে ফুড কর্পোরেশন অব ভুটান লি. (এফসিবিএল)-এর নিলাম প্রাঙ্গনে ছিলো সুনশান নীরবতা। সম্প্রতি এফসিবিএল চুখার দামচুতে যে সবজি সংগ্রহ কেন্দ্র খোলে সেটার কার্যক্রমও বন্ধ করে দেয়া হয়েছে।

এ কেন্দ্রে চাষীরা তাদের ফসল নিয়ে আসার পর সেগুলো এফসিবিএলের ফুয়েন্তসোলিং নিলাম আঙ্গিনায় নিয়ে যাওয়ার কথা। কোভিড মহামারীর কারণে এ ব্যবস্থা করা হয়েছিলো।

কিন্তু জাইগাঁও সীমান্ত পথে কেন ভারতে সবজি রফতানি বন্ধ হয়ে গেছে তা জানা জায়নি। কিছু সূত্র বলছে এটা সীমান্তের ওপারে কিছু ব্যবসায়ী গোষ্ঠীর কারসাজি। মহামারীর কারণে ২৩ মার্চ থেকে সীমান্ত ফটক বন্ধ।

ফুয়েন্তসোলিংয়ের অনেকের আশঙ্কা তাদের প্রাথমিক কাস্টমার না থাকায় সীমান্তের ওপারে তারা ব্যবসা হারাবেন। এই প্রাথমিক কাস্টমার মূলত ভুটানিরা।

এই সময়ে চুখা ও পারো থেকেই বেশিরভাগ সবজি আসে। তাই এসব এলাকার চাষীদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930