ব্রেকিং নিউজঃ

বাংলাদেশি ৩৬২ জন সাগরপথে ইতালি উপকূলে

সাগরে অবৈধপথে গত দুইদিনে ইতালির মাটিতে পা রেখেছে ৫ শতাধিক অভিবাসনপ্রত্যাশী। এর মধ্যে ৩৬২ জন বাংলাদেশের নাগরিক। শুক্রবার (১০ জুলাই) বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

উদ্ধার হওয়া এসব অভিবাসনপ্রত্যাশীকে সিসিলি উপকূলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে সবাইকে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, গত বৃহস্পতিবার তিউনিশিয়া থেকে ১১৬ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে ইতালির লাম্পেদুসা দ্বীপে পৌঁছেছে নয়টি নৌকা। শুক্রবার তিউনিশিয়া থেকে সাতটি ছোট নৌকা ও লিবিয়া থেকে দু’টি বড় নৌকায় ইতালি পৌঁছেছেন আরো ৪৩৪ জন। লিবিয়া থেকে যাওয়া একটি নৌকায় ৯৫ জন এবং অপর নৌকার ২৬৭ জন, মোট ৩৬২ জন অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশের নাগরিক।

এদিকে ইতালিতে পৌঁছানো অভিবাসনপ্রত্যাশীরা কীভাবে দেশটিতে পৌঁছেছে তা এখনও আনুষ্ঠানিকভাবে ইতালীয় কোস্ট গার্ড এর পক্ষ থেকে জানানো হয়নি।

২০২০ সালে এ পর্যন্ত আট হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী অবৈধপথে ইতালি পৌঁছে। তবে ২০১৮ সালে একই সময়ে ইতালি গিয়েছিলেন প্রায় ১৭ হাজার অভিবাসনপ্রত্যাশী।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930