ব্রেকিং নিউজঃ

আইভরি কোস্টের প্রধানমন্ত্রী আহমেদ গউন আর নেই

মন্ত্রিসভার বৈঠকে অসুস্থ হয়ে পড়ার পর আইভরি কোস্টের প্রধানমন্ত্রী আহমেদ গউন কাউলিবালি বুধবার মারা গেছেন। অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির ক্ষমতাসীন দল তাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছিল।– খবর আল-জাজিরা ও বিবিসির

এর আগে এই আফ্রিকান দেশটির প্রেসিডেন্ট হাসান ওতারি তৃতীয়বারের মতো প্রার্থী হবেন না বলে জানিয়ে দিয়েছিলেন।

ফ্রান্সে দুই মাসের হৃদরোগের চিকিৎসা শেষে সবে দেশে ফিরেছিলেন আহমেদ। তার মৃত্যুতে প্রেসিডেন্ট হাসান ওতারি এক বিবৃতিতে বলেন, পুরো দেশ আজ শোকাহত।

তিনি বলেন, সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে অসুস্থ হয়ে পড়েন আহমেদ। পরে সেখান থেকে তাকে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট বলেন, আমার ছোট ভাই আহমেদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। গত ৩০ বছর ধরে তিনি আমার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। দেশের প্রতি তার ভালোবাসা, অনুরাগ ও আনুগত্যে একজন রাষ্ট্রনায়কের স্মৃতির প্রতি আমি অভিবাদন জানাচ্ছি।

তার মৃত্যুতে আইভরি কোস্টের পরবর্তী নির্বাচন নিয়ে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজনৈতিক অস্থিরতা ও কিছুটা গৃহযুদ্ধের পর পূর্ব আফ্রিকার দেশটিতে স্থিতিশীলতা ফিরে এসেছে। যাতে তিন হাজার মানুষ নিহত হয়েছিলেন।

২০১২ সালে তার হার্ট প্রতিস্থাপন করা হয়। গত ২ মে তিনি প্যারিসে যান হার্টে স্টেন্ট বসাতে। ফিরে এসে তিনি বলেন, প্রেসিডেন্টের পাশে আমার জায়গা নিতে আমি ফিরে এসেছি। আমাদের দেশের উন্নয়নে অব্যাহত কাজ চালিয়ে যেতে চাই।

প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য বিজয়ী হিসেবে যাদের নাম বলাবলি হচ্ছিল, তাদের মধ্যে তিনি একজন ছিলেন বলে খবরে দাবি করা হয়েছে।

লা মন্ড পত্রিকার এক নিবন্ধে বলা হয়, যদি আহমেদ গউন অযোগ্য হয়ে পড়েন, তবে হাসান ওতারির প্রার্থী না হওয়ার আর বিকল্প থাকবে না। কারণ তাদের মাঝে অন্য কোনো পরিকল্পনা রাখা হয়নি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31