ব্রেকিং নিউজঃ

বিএনপির এমপি হারুনের বক্তব্যে উত্তপ্ত জাতীয় সংসদ

মো. হারুনুর রশীদের অনির্ধারিত বক্তব্যে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে জাতীয় সংসদে। সরকারদলীয় সদস্যরা হট্টগোল শুরু করেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) হারুনুর রশীদ কয়েকদিন আগে স্পিকারের আসনে থাকা ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার বক্তব্য নিয়ে কথা বলা শুরু করলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাঁকে থামিয়ে দিলে বলেন, সংসদের অধিবেশন কক্ষ থেকে স্পিকারকে নিয়ে কোনও মন্তব্য করার সুযোগ নেই।

স্পিকার বলেন, কার্যপ্রণালী বিধিতে সংসদ সদস্য ও স্পিকারের দায়িত্ব-কর্তব্য নিয়ে বিস্তারিত বলা রয়েছে। সেখানে বলা হয়েছে, আপনার (স্পিকারের) সিদ্ধান্তই চূড়ান্ত।

এখানে আপনার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার এখতিয়ার কোনো সদস্যের নেই। আপনি ফ্লোর নিয়েছেন। তিনি আরও বলেন, আপনার বক্তব্যের ব্যাখ্যা দিলে তা আপনি দিতে পারেন। আমি আপনাকে সেটার ভেতরে সীমাবদ্ধ থাকার অনুরোধ জানাবো।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930