ব্রেকিং নিউজঃ

অভিনেত্রী অপর্ণা ঘোষ শ্বাসকষ্টে ভুগছেন

দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। অন্য সবার মতো দীর্ঘ দিন শুটিং থেকে তিনিও দূরে ছিলেন। গত ১ জুন থেকে টিভি নাটকের শুটিংয়ের অনুমতি পেয়েছে। এরই মধ্যে অনেক নির্মাতা-শিল্পীরাই শুটিংয়ে ফিরেছেন। অপর্ণা ঘোষও শুটিংয়ে ফিরেছিলেন। কিন্তু এক দিন শুটিং করার পর, আপাতত আর শুটিং না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অপর্ণা ঘোষ বলেন-আমি একদিন শুটিং করেছি। শুটিং করতে গিয়ে যা দেখেছি, তাতে আমার নিরাপদ মনে হয়নি। স্বাস্থ্য নিরাপত্তা দেওয়া হচ্ছে, তারপরও শিল্পীদের কিছুটা ঝুঁকি থেকেই যাচ্ছে। বারবার মেকআপ নেওয়া, নাটকের ঘটনা তুলে ধরতে এটা-ওটা হতে নেওয়া, সহশিল্পীদের কাছাকাছি যাওয়া-এমন অনেক কাজ করতে হচ্ছে, যার মাধ্যমে করোনাভাইরাস ছড়াতে পারে।

এই পরিস্থিতে শুটিংয়ে অংশ নেওয়াটা অপর্ণার কাছ যথেষ্ঠ ভয়ের। তিনি বলেন-ভয় পাচ্ছি। কারণ করোনার আক্রমণ থেমে যায়নি। দিনদিন বাড়ছে-ই। আর আমার শ্বাসকষ্ট আছে, শুটিং করা ঝুঁকিপূর্ণ। তারপরও একদিন শুটিং করেছি। এখন মনে হয়েছে এভাবে কাজ করা ঠিক হবে না।

গত ৩০ জুন থেকে আরটিভিতে প্রচার শুরু হয়েছে অপর্ণা অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘টিপু সুলতান’। এটি পরিচালনা করেছেন হিরণ জামান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930