ব্রেকিং নিউজঃ

‘পরিচালকের চেয়ে আমিই স্ক্রিপ্ট বেশি পড়েছি’

অনেকদিন ধরে ঘরবন্দি বলিউড তারকারা। আবার কবে ফিরবেন শুটিংয়ে সেই অপেক্ষা এখন সবার। দীপিকা পাডুকোন এই সময়ে তার পরবর্তী সিনেমার স্ক্রিপ্ট পড়া নিয়ে ব্যস্ত। দিনে কয়েকবার স্ক্রিপ্ট পড়ছেন তিনি। দীপিকা বলেন, ‘অনেকদিন ধরে কাজের মধ্যে নেই। তাই চরিত্র থেকে বের হতে চাই না। এখন এমন অবস্থা যে, পরিচালকের চেয়ে আমিই স্ক্রিপ্ট বেশি পড়েছি।’

জানা গেছে, শকুন বাত্রার পরের ছবির নায়িকা দীপিকা প্রতিদিন কয়েক ঘণ্টা বসে স্ক্রিপ্ট পড়েন। কিন্তু অতিরিক্ত প্রস্তুতিও চান না তিনি। তবে চরিত্রে থেকে একেবারে দূরে সরে থাকতেও রাজি নন তিনি। লকডাউন উঠলেই এই ছবির শুটিং শুরু করবেন নায়িকা।

ফিল্ম মেকারদের সঙ্গে অনলাইনেই মিটিং সারছেন এ অভিনেত্রী। একেবারে প্রফেশনাল অভিনেত্রীর মতোই কাজ করছেন দীপিকা। ডিজিটাল দুনিয়ায় ভার্চুয়ালভাবেই কাজ করছেন তিনি। যে সিনেমাগুলোর কাজ তিনি ধরে ফেলেছিলেন সেগুলোর নানা ধরনের ন্যারেশন শুনছেন তিনি। তার সঙ্গে নতুন পরিচালকদের কাছ থেকে স্ক্রিপ্টের ন্যারেশন শুনছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930