ব্রেকিং নিউজঃ

কাশ্মীরের জনগণের মুক্তিযুদ্ধকে থামিয়ে দিতে পারবে না ভারত: বাজওয়ার হুঁশিয়ারি

হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। তিনি বলেছেন, দিল্লি কাশ্মীরি জনগণের মুক্তিযুদ্ধকে থামিয়ে দিতে পারবে না।

সেখানে কাউকে একতরফা সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেওয়া হবে না। কারণ এটি এমন কোনও বিষয় নয় যে, সামরিক শাসন জারি ও স্বাধীনতাকামীদের  হত্যার মাধ্যমে তা থামিয়ে দেওয়া যাবে।

রোববার কাশ্মীর ইস্যুতে পাক-ভারত সীমান্ত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। জেনারেল বাওজয়া আরও বলেন, ভারতের দখলকৃত কাশ্মিরে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।

কাশ্মীরিদের দুরাবস্থা থেকে বিশ্ববাসীর দৃষ্টি ভিন্ন দিকে ঘুরিয়ে দিতে ভারতীয় বাহিনী যৌথ সীমান্তে এবং আজাদ কাশ্মীরে অব্যাহত হামলা চালাচ্ছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930