ব্রেকিং নিউজঃ

জম্মু-কাশ্মিরে হিজবুল মুজাহিদিন কমান্ডারসহ নিহত ৩

সন্ত্রাস বিরোধী অভিযানে জম্মু-কাশ্মিরে হিজবুল মুজাহিদিনের এক কমান্ডারসহ তিন জনকে হত্যা করেছে ভারতের নিরাপত্তা রক্ষাকারীরা। হিজবুল মুজাহিদিনের নিহত কমান্ডার হলেন মাসুদ আহমেদ ভাট। নিহত অন্য দু’জনের নাম জানা যায় নি। খবর এনডিটিভির।

খবরে বলা হয়, সোমবার ভোরে কাশ্মিরের দক্ষিণে খুলচোহার এলাকায় অভিযান চালায় নিরাপত্তা রক্ষাকারীরা। মাসুদ নিহত হওয়ার পর পুলিশ পুরো দোদা জেলাকে সন্ত্রাসমুক্ত বলে ঘোষণা করেছে।

তারা বলেছে, ওই এলাকায় মাসুদই ছিলেন সর্বশেষ জীবিত সন্ত্রাসী। এই অভিযান যৌথভাবে পরিচালনা করে সেনাবাহিনী, জম্মু-কাশ্মির পুলিশ এবং সিআরপিএফ। অপারেশনের পরে সেনাবাহিনী বলেছে, সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি একে ৪৭ রাইফেল এবং দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

জম্মু-কাশ্মিরের পুলিশ প্রধান দিলবাগ সিং এনডিটিভিকে বলেছেন, এই অভিযানে একজন জেলা কমান্ডার এবং একজন হিজবুল মুজাহিদিন কমান্ডার মাসুদকে নিষ্ক্রিয় করা হয়েছে। এর মধ্য দিয়ে দোদা জেলা পুরোপুরি জঙ্গিমুক্ত হয়েছে।

তিনি আরও বলেন, মাসুদের বিরুদ্ধে দোদা পুলিশের ধর্ষণের মামলা ছিল। ওই মামলার পর থেকে সে পলাতক ছিল। পরে সে হিজবুল মুজাহিদিনে যোগ দেয়। ওদিকে শনিবার জম্মু-কাশ্মির পুলিশ দাবি করেছে, দক্ষিণ কাশ্মিরে সক্রিয় রয়েছে ২৯ জন বিদেশী সন্ত্রাসী। তাদেরকে নিষ্ক্রিয় করার প্রত্যয় ঘোষণা করেছেন কাশ্মিরের আইজিপি বিজয় কুমার।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930