ব্রেকিং নিউজঃ

করোনায় প্রাণ হারালেন আরো একজন পুলিশ সদস্য

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে প্রাণ হারালেন পুলিশের কনস্টেবল আতিয়ার রহমান। শনিবার (২৭ জুন) দিবাগত রাতে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রোববার (২৮ জুন) সকালে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) সোহেল রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে জীবন উৎসর্গ করলেন বাংলাদেশ পুলিশের কনস্টেবল আতিয়ার রহমান। তিনি মানিকগঞ্জ জেলা পুলিশ কন্ট্রোল রুমে কর্মরত ছিলেন। করোনায় আক্রান্ত হওয়ার পর তাঁকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আতিয়ার রহমান ১৯৮৪ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানার কামালদিয়া গ্রামে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মানিকগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ আতিয়ার রহমানের মরদেহ তাঁর গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

এখন পর্যন্ত বাংলাদেশের পুলিশের মোট ৩৯ জন সদস্য করোনা মোকাবিলায় কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930