ব্রেকিং নিউজঃ

চালের বাজার অস্থিতিশীল করলে কঠোর ব‌্যবস্থা: খাদ্যমন্ত্রী

এই করোনার সময়ে যদি অপচেষ্টার মাধ্যমে চালের দাম বাড়ানো হয়, তাহলে সরকার কঠোর অবস্থানে যাবে। প্রয়োজনে সরকারিভাবেই চাল আমদানি করার ব্যবস্থা নেবে বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শনিবার (২৭ জুন) ঢাকায় মিন্টো রোডের তার সরকারি বাসভবন হতে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন দেশের এক ইঞ্চি জমিও যেন পড়ে না থাকে। প্রতি ইঞ্চি জমি যেন চাষ করা হয়। সেই আলোকেই এই অনুষ্ঠানের মাধ্যমে গাছের চারা ও সবজির বীজসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। স্বাস্থ্যবিধি মেনে গাছের চারা, সবজির বীজ ও অন্যান্য উপকরণ কৃষকেরা গ্রহণ করেন।

খাদ্যমন্ত্রী চালকল মালিকদের উদ্দেশ্যে বলেন, এই করোনাকালীন সময়ে মানবতার সেবায় এগিয়ে আসুন। আপনারা সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ চাল সরকারি গুদামে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিবেন। এখন ভরা মৌসুম, এই সময়ে চালের দাম বাড়ার কোনও কারণ নেই।

নওগাঁ জেলার পোরশা উপজেলা কৃষি ও বন বিভাগ আয়োজিত গাছের চারা এবং সবজির বীজসহ অন্যান্য উপকরণ বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পোরশা উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধিসহ স্থানীয় কৃষকগরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930