ব্রেকিং নিউজঃ

অনৈতিক কাজে লিপ্ত নারীসহ ছাত্রলীগ নেতা আটক, ছেড়ে দিল পুলিশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ ছাত্রলীগ নেতাকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে জনগণ।  বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর পৌর এলাকার কান্দাপাড়া গ্রামের আলহাজের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক ছাত্রলীগ নেতা ফিরোজ আহম্মেদ পার্শ্ববর্তী উল্লাপাড়া উপজেলার কয়রা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কয়রা খামারপাড়া গ্রামের সমশের আলী খদ্দিরের ছেলে। আটক ওই নারী বাড়িও উল্লাপাড়ায় বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, তাদের আটকের পর রাতভর থানায় নানা শলাপরামর্শ ও বৈঠকের পর অবশেষে এটি অপহরণের মামলায় রূপ নেয়।  সেই মামলায় আসামি করা হয়েছে আটক ওই নারীসহ ১২জন।

নারী কেলেঙ্কারীর বিপরীতে অপহরণ, ব্লাকমেইল ও চাঁদাবাজির অভিযোগ দায়েরকৃত মামলার বাদী হন ছাত্রলীগ নেতা ফিরোজ আহম্মেদ।  পরে থানা থেকে ছাড়া পেয়ে রাতেই তিনি বাড়ি ফিরে যান। ঘটনাটি নিয়ে উল্লাপাড়া ও শাহজাদপুরে ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান বলেন, অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় চক্র ফিরোজ আহম্মেদকে নারীসহ আটক করে পুলিশে দেয়।  প্রাথমিক তদন্তে জানা যায় মুক্তিপণ হাতিয়ে নিতে শাহজাদপুর ও উল্লাপাড়ার একটি অপহরণ ও প্রতারক চক্র নারীঘটিত লোভ দেখিয়ে ফিরোজকে আটক করে।

আটকের পর নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে তার কাছে আরো ৪ লাখ দাবি করে।  এ ঘটনায় ১২ জনকে আসামি করে ছাত্রলীগ নেতা নিজেই বাদী হয়ে মামলা করেন।   এরপর ওই নারীসহ সোহেল, আকাশ, ছোবাহান আলী, আশরাফুল ইসলাম শ্যামল ও কণা পারভীন নামে প্রতারকচক্রের ৬ জনকে আটক করা হয়েছে।  মূলত এটি প্রতারণা ও চাঁদাবাজীর মামলা।

এদিকে, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক গোলাম মোস্তফা এ বিষয়ে বলেন, ঘটনাটি শুনেছি। তদন্তপূর্বক ফিরোজের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেনকে বলা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930