ব্রেকিং নিউজঃ

করোনায় আক্রান্ত তথ্যসচিব

তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন। তার করোনা পরীক্ষায় পজিটিভ ফল এসেছে। বুধবার (২৪ জুন) মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, তথ্যসচিব গত ২১ জুন পরীক্ষা করান। মঙ্গলবার রিপোর্ট পাওয়া যায়, এতে পজিটিভ রেজাল্ট আসে।

ওই কর্মকর্তা আরো বলেন, তিনি বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এছাড়া তথ্যসচিবের একান্ত সচিব (পিএস) মো. এনামুল আহসান গণমাধ্যমকে বলেন, ম্যাডামের করোনার ফল পজিটিভ এলেও কোনও লক্ষণ নেই। তিনি ভার্চ্যুয়ালি অফিস করছেন। কামরুন নাহারের স্বামী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের করোনা টেস্ট করা হলে ফল নেগেটিভ বলে জানান তার দপ্তরের এক কর্মকর্তা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930