কাজল সত্যি খুব খারাপ, তার কাজে মন নেই: শাহরুখ
বলিউডের সর্বকালের সেরা জুটি হিসেবে অনেকেই শাহরুখ আর কাজলকেই বোঝেন। ‘বাজিগর’ থেকে ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘দিলওয়াল’র মতো একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেন শাহরুখ-কাজল।
‘বাজিগর’র শ্যুটিংয়ের সময় আমিরের সঙ্গে কথা বলেন শাহরুখ খান। সেই সময় শাহরুখের কাছে কাজলের সম্পর্কে জানতে চান আমির।
যা শুনে শাহরুখ জানান, কাজল সত্যি খুব খারাপ। তার কাজে মন নেই। আমির পারবেন না কাজলের সঙ্গে কাজ করতে।
আমিরকে ওই কথা বলার কয়েক ঘণ্টার মধ্যে ফের ফোন করেন শাহরুখ। যেখানে তিনি ফের আমিরকে জানান, ‘স্ক্রিনে যখন কাজল হাজির হন, তখন যেন জাদুর কাঠি ছোয়ানো হয়।’
অর্থাৎ, স্ক্রিনে কাজল অসাধারণ বলে ফের দাবি করেন শাহরুখ খান। সময় চলে গেছে তবু এই কথাগুলো আজো বলিউডের ইতিহাসে কথকতা হয়ে রয়ে গেছে।
