ব্রেকিং নিউজঃ

বিএনপির ত্রাণ কার্যক্রমে ‘সশস্ত্র হামলা’ চালাচ্ছে সরকার: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, চলমান করোনা মহামারিতে সারা দেশে বিএনপির ত্রাণ বিতরণের মানবিক কর্মসূচিতেও সরকারদলীয় সন্ত্রাসীরা ‘সশস্ত্র হামলা’ চালাচ্ছে।

রোববার (২১ জুন) সাতক্ষীরায় ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে দলীয় নেতাকর্মীদের ত্রাণ বিতরণ কর্মসূচিতে ক্ষমতাসীনদের হামলার ঘটনায় নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ অভিযোগ করেন।

তিনি বলেছেন, ‘মানুষ যখন দু’মুঠো ভাতের জন্য হাহাকার করছে, তখন তাদের পাশে দাঁড়াচ্ছে বিএনপি। কিন্তু সরকার তা কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাই বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনগুলোর ত্রাণ বিতরণ কার্যক্রমে ক্ষমতাসীনরা বাঁধা দিচ্ছে, সশস্ত্র হামলা চালাচ্ছে।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘করোনা ভাইরাসের দুযোর্গকালীন সময়ে দেশে যখন গরিব ও ছিন্নমূল মানুষ দু’মুঠো ভাতের জন্য হাহাকার করছে, তখন ক্ষুধার্ত ও নিরন্ন মানুষের পাশে দাঁড়িয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখায় সেই মানবিক কাজটিকে কোনোভাবেই মেনে নিতে পারছে না সরকার। তারা দলীয় লোকজনদের দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হিংস্রতার থাবা বিস্তার করছে। নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এই করোনা মহামারির মধ্যে গরিব ও ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচিতে সরকারদলীয় সন্ত্রাসীদের এই হামলার ঘটনাকে ‘অশুভ ইঙ্গিত’ বলে আমরা মনে করি। আমরা এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়ে তিনি বলেন, ‘নিরন্ন মানুষকে বিএনপি নেতাকর্মীদের দ্বারা সাহায্যের মহৎ উদ্যোগকে সন্ত্রাসী কায়দায় বাধাগ্রস্ত করতেই আওয়ামী সন্ত্রাসীরা প্রতিনিয়ত আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। এটি নিঃসন্দেহে চলমান দুঃশাসনের ভয়াবহ নজির।’ তিনি হামলায় আহতদের আশু সুস্থতাও কামনা করেন।

বিৃবতিতে উল্লেখ করা হয়, রবিবার সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলীম, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরা পৌর মেয়র তাসকীন আহমেদ চিশতি, সদস্য আলেম এলাহী মুন্নাম, মহিলা দলের নেত্রী নুরজাহান পারভীন ঝর্নার নেতৃত্বে শ্যামনগর উপজেলায় ত্রাণসামগ্রী বিতরণকালে আকস্মিকভাবে আওয়ামী লীগের স্থানীয় সাংসদের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা হামলা চালায়। এই হামলায় ছাত্রদলের রাসেল আহমেদ, কৃষকদলের মাসুদ আহমেদ, আনিস আলম, সালাম মিয়া, আজিজুল হক, দুলু খন্দকারসহ ১২ জন আহত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, গত ১৭ জুন নারায়ণগঞ্জে মহিলা দল নেত্রী আয়শা দীনার নেতৃত্বে ত্রাণসামগ্রী বিতরণকালেও একই কায়দায় আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930