স্বেচ্ছাসেবক লীগ সভাপতি করোনা পজেটিভ
কোভিড-১৯ এর ছোবলে আক্রান্ত হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ। বৃহস্পতিবার রাতে তার করোনার পজিটিভ রিপোর্ট আসে বলে জানা যায়।
ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ শুক্রবার বিকালে এই তথ্য জানান।
করোনায় আক্রান্তের ব্যাপারে নির্মল রঞ্জন গুহ গণমাধ্যমকে জানান, কয়েক দিন আগে তার জ্বর হয়েছিল। এরপর করোনা পরীক্ষার জন্য গত তিনদিন আগে নমুনা দিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন এবং ভালো রয়েছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। বাসায় থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন।
