ব্রেকিং নিউজঃ

ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় শ্যালোইঞ্জিনচালিত গাড়ির ২ আরোহী নিহত হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে কুষ্টিয়া-ভেড়ামার মহাসড়কের ১০ মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভেড়ামারার বাহিরচর গ্রামের মোহর উদ্দিন শেখের ছেলে শ্যালোইঞ্জিনচালিত গাড়ির চালক শুকুর আলী (৩৬) এবং একই গ্রামের আতাহার আলীর ছেলে হেলপার আলামিন (২০)। এ ঘটনায় রিপন নামে আরও একজন স্থানীয় পথচারী আহত হয়েছে বলে নিশ্চিত করেছে হাইওয়ে পুলিশ।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ রেজাইল করিম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পাঠিয়েছে পুলিশ। ট্রাক চালক পলাতক এবং ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930