ব্রেকিং নিউজঃ

সঠিক সময়ে দাঁত ব্রাশ করলেই কমবে করোনার সংক্রমন!

যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটির দন্তরোগ বিভাগের ইমেরিটাস প্রফেসর মার্টিন অ্যাডি বলেছেন, সঠিক সময়ে দাঁত ব্রাশ করার ফলে করোনা ভাইরাসে সংক্রমিত হওয়া থেকে বাঁচা যেতে পারে।

তিনি বলেন, মুখে করোনাভাইরাসে সংক্রমণ ঠেকাতে এবং মুখে এই ভাইরাস থাকলে তা ধ্বংস করতে কাজ করে টুথপেস্ট। ব্রাশ করার কয়েক ঘণ্টা আগে করোনাভাইরাস মুখে লেগে গেলে তা দূর হয়ে যাবে টুথপেস্টের প্রভাবে। একইভাবে ব্রাশ করার পরেও সংক্রমণ থেকে বাঁচা সম্ভব।

এ কারণে বাড়ি থেকে বের হওয়ার আগে এবং ফিরে এসেই ব্রাশ করার কথা বলেছেন তিনি। তার মতে, ব্রাশ করার তিন থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত করোনা সংক্রমণ থেকে বাঁচা যায়। একইভাবে ব্রাশ করার তিন থেকে পাঁচ ঘণ্টা আগে ভাইরাসটি মুখে লাগলেও ধ্বংস হয়ে যাবে।

তিনি আরো বলেন, করোনাভাইরাস হাঁচি-কাশির মাধ্যমে ড্রপলেট আকারে আক্রান্ত ব্যক্তি থেকে অন্যজনকে সংক্রমিত করে। সে কারণে ব্রাশ করার পাশাপাশি হাত ও মুখমণ্ডল পরিষ্কার রাখলেই ভাইরাসটি দূরে রাখা সম্ভব।

তিনি আরো বলেন, করোনাভাইরাস থেকে বাঁচার জন্য যেমন বারবার হাত ধোয়ার কথা বলা হচ্ছে। করোনা দূর করার উপাদান টুথপেস্টেও রয়েছে। মুখ ভাইরাসমুক্ত রাখতে টুথপেস্ট কার্যকরী। সূত্র : ডেইলি মেইল

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31