ব্রেকিং নিউজঃ

এবার পাল্লা মিসাইল ব্যবহারে গ্রিন সিগন্যাল ভারতের!

সাম্প্রতি চীনের সঙ্গে বেড়েই চলেছে ভারতের সংঘাত। এর মধ্যে  বিমান থেকে  নিক্ষেপযোগ্য ব্রাহ্ম মিসাইলকে যুদ্ধে ব্যবহারের জন্য সবুজ সঙ্কেত দিয়েছে ভারত সরকার।

এর ফলে নিরাপদ দূরত্ব থেকে চীনা সামরিক ঘাঁটি বা বিমান গুঁড়িয়ে দিতে পারবে ভারতীয় বিমানবাহিনী। চলতি বছরের শুরুতেই ভারতের অত্যাধুনিক সুখোই-৩০ যুদ্ধবিমানে ব্রাহ্ম ক্ষেপণাস্ত্রের সফল সংযোজন ঘটানো হয়।

মিসাইলটির নির্মাতা জানিয়েছে, সমস্ত পরীক্ষানিরীক্ষা শেষ হয় গিয়েছে। এবার সরাসরি যুদ্ধে মিসাইলটিকে ব্যবহার করতে পারবে ভারতীয় বিমানবাহিনী।

লাদাখ সীমান্তে সংঘর্ষের প্রেক্ষিতে ব্রাহ্মকে সামরিক অভিযানে অংশ নেওয়ার সবুজ সঙ্কেত দেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। রাশিয়া ও ভারতের যৌথ উদ্যোগে তৈরি এই মিসাইলগুলোর মাধ্যমে চীন ও পাকিস্তানকে এক সঙ্গে টেক্কা দেওয়া সম্ভব।

গত ডিসেম্বর মাসেই অত্যাধুনিক SU-30 MKI বা সুখোই যুদ্ধবিমান থেকে একটি ব্রাহ্মমিসাইল ছোঁড়া হয়। পশ্চিমবঙ্গের কলাইকুন্ডা বিমানবাহিনী ঘাঁটি থেকে মিসাইলটি নিয়ে পাড়ি দেয় সুখোই বিমান।

তারপর উড়িষ্যা উপকূলের কাছে সমুদ্রের উপর মাঝ আকাশে নির্ধারিত লক্ষ্যের দিকে ছোঁড়া হয় মিসাইলটি। পরে পরীক্ষা সফল হয়। ২.৫ টন ওজনের এই মিসাইলটি ৩০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম। ফলে লাদাখ ও অরুণাচল প্রদেশে সহজেই চীনা ঘাঁটিগুলিকে নিশানা করা সম্ভব হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930