দেশে করোনায় নতুন শনাক্ত ৩৮৬২ মৃত্যু ৫৩ জন
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে তিন হাজার ৮৬২ জনের করোনাভাইরাস বা কভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৪ হাজার ৪৮১ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৩ জন। মোট মৃত্যু হলো এক হাজার ২৬২ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৭ জন। এর ফলে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ৩৬ হাজার ২৬৪ জনে।
মঙ্গলবার দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
