ব্রেকিং নিউজঃ

মঞ্চ ভেঙে মাটিতে রাসিক মেয়র

অল্পের জন্য বড় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার বিকালে নগরীর সাহেববাজার বড় মসজিদ প্রাঙ্গনে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও রাসিক মেয়রকে প্রদত্ত বিপুল সংবর্ধনার সময় ভিড়ের চাপে মঞ্চ ভেঙে গেলে তিনি নিচে পড়ে যাওয়ার সময় পাশে থাকা দলীয় কর্মীরা তাকে উদ্ধার করেন। মেয়র বাম পায়ে আঘাত পেয়েছেন।

রাজশাহী মহানগরীর অবকাঠামো উন্নয়নে একনেকে প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। এ জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও রাসিক মেয়রকে সংবর্ধনার আয়োজন করে মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন।

এ প্রতিবেদক সরেজমিনে দেখেন, দলের সর্বস্তরের নেতাকর্মীরা মঞ্চে উঠতে থাকলে এক পর্যায়ে মঞ্চটি ভেঙে পড়ে। এসময় মেয়র লিটন পড়ে যেতে লাগলে দলীয় কর্মীরা তাকে উদ্ধার করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা বলেন, বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী একসঙ্গে মঞ্চে উঠলে তা ভেঙে যায়। এসময় মেয়রও পড়ে যেতে লাগলে কর্মীরা তাকে উদ্ধার করেন। মেয়র বাম পায়ে আঘাত পেয়েছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031