ব্রেকিং নিউজঃ

মানুষ বেঁচে থাকে তার কর্মে

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য…’ ভুপেন হাজারীর কালজয়ী এই গানটি কখনো কি মিথ্যে হতে পারে? সমাজে কতো প্রকারই না ঘটনা-দুর্ঘটনা ঘটে থাকে। আর এসব এই মানুষের মধ্য দিয়েই। তারপরও আমরা বলে থাকি ‘সবকিছুর পরও তো একজন মানুষ’! মানুষেরই তো হৃদয় আছে।

কোনো এক সময় সেই হৃদয় নাড়া দেয়। জেগে ওঠে বিবেক। আর এই বিবেকবান মানুষই বেঁেচ থাকেন তাঁর কর্মে। এমনই একজন বিবেকবান মানুষ সিলেটের বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এম সাব উদ্দিন।

সিলেট অঞ্চলের সবাই হয়তো বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল সম্পর্কে অবগত রয়েছেন। বেশ কয়েক বছর ধরে এই হাসপাতালটি মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছে। বিভিন্ন সময় কর্তৃপক্ষের অদারতার কথাও শুনে আসছিলাম। তবে কখনো বাস্তবে দেখা হয়নি।

আর না হলেও এবার নিজে এর প্রমাণ পেয়েছি কিভাবে অসহায় মানুষকে সেবা দিয়ে আসছে হাসপাতালটি। যেজন্য প্রবাসে ব্যস্ততা ও বর্তমানে করোনা ভাইরাসের মতো কঠোর পরিস্থিতির মধ্যেও দু’কথা না লিখে পারলাম না।

সম্প্রতি বিয়ানীবাজারের চারখাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে-এর সাধারণ সম্পাদক জনাব সুলতান তাফাদার এবং আমি, বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম সাব উদ্দিন ও বাণিজ্যিক পরিচালক ট্রাস্টি ফরহাদ হোসেন টিপুর সাথে কনফারেন্সে কথা বলছিলাম।

এর আগেই আমার কাছে খবর ছিল চারখাই ইউনিয়নের ফেনগ্রামের মাহের নামের একটি বালকের ক্যান্সার ধরা পড়েছে। তবে দু:খজনক বিষয় ছিল ছেলেটি আমাদের দেশের আরো অনেকের মতো অত্যন্ত দরিদ্র ও বঞ্চিত পারিবারে বেড়ে উঠেছে, যে কিনা পশ্চিমা বিশ্বে আমরা যে চিকিৎসা সেবা পেয়ে থাকি সেটির খরচ বহন করতে পুরোপুরি অক্ষম।

কথা বলার এক ফাঁকে বিষয়টি আমি জনাব এম সাব উদ্দিন ও তাঁর সহকর্মী ফরহাদ হোসেন টিপুকে অবগত করি। তাৎক্ষণিক তারা ছেলেটির চিকিৎসার সকল দায়িত্ব গ্রহণ করেন। কোনো চিন্তা ভাবনা না করেই এ সিদ্ধান্ত নেওয়ায় আমি আনন্দিত হওয়ার পাশাপাশি অবাকও হলাম। আর তখনই আমার ভুপেন হাজারীর সেই গানটির কথা মনে হলো যে, ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য..’।

জনাব এম সাব উদ্দিন বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের কৃতি সন্তান হলেও তাঁর রত্নগর্ভা মা চারখাই ইউনিয়নে জন্মগ্রহণ করছেন। ফলে চারখাই তথা গোটা বিয়ানীবাজারবাসী তাদের মতো উদারতা নিয়ে গর্ববোধ করেন। অবশ্য এর আগেও বিভিন্ন সময় আমরা জনাব এম সাব উদ্দিনের কাছ থেকে মানবিক আচরণ ও পরোপকারীতা দেখতে পেয়েছি।

অনেকেই জানেন যে, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল নিয়মিত চিকিৎসা সেবার মান বাড়িয়ে চলেছে। তারা তাদের সর্বোচ্চ সামর্থ দিয়ে ও আন্তরিকতার সাথে রোগীদের সেবা দিচ্ছে। আর এক্ষেত্রে জনাব এম সাব উদ্দিনের ব্যক্তিগত প্রচেষ্টার পাশাপাশি সহযোগীদেরও মানোন্নয়নে রয়েছে অক্লান্ত পরিশ্রম।

এ ধরণের কাজে সংশ্লিষ্টদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা না জানালে অবশ্যই কৃপনতা করা হবে। সেই সাথে বলা আবশ্যক যে, এ ধরণের প্রতিষ্ঠানকে নিজ নিজ অবস্থান থেকে সকলের সহযোগিতা ও সহায়তা করা প্রয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টাই মানুষ বেশি সেবা ভোগ করতে পারে। এতে করে মাহের মতো অন্যান্য মানুষের পাশে দাঁড়াতেও তাদের অসুবিধা হবে না। বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে আমাদের অনেক শিক্ষনীয় রয়েছে। তাদের অনুসরণ করে অন্যরাও মানুষের সেবা করতে পারেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031