ব্রেকিং নিউজঃ

২০ বছর পর দেশ সমৃদ্ধ হবে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বর্তমান সরকার একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে কাজ করছে। আগামী ২০ বছর পর বাংলাদেশ বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ হিসেবে রূপান্তরিত হবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছেলে মেয়েরা পড়ালেখা ও চিকিৎসার জন্য বাংলাদেশে আসবে।

এখন আমরা কাজের সন্ধানে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরছি। আর বেশিদিন দূরে নয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ বাংলাদেশে আসবে কাজের সন্ধানে। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ঘরে ঘরে বিদ্যুৎ, শিক্ষা, যোগাযোগসহ সর্বত্র উন্নয়নের মহাযজ্ঞ চলছে। এই অগ্রযাত্রা যাতে কেউ রুখতে না পারে সে দিকে খেয়াল রাখতে জনগণের প্রতি তিনি আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, একটি মহল সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত। এসব ষড়ষন্ত্রকারীদের বিরুদ্ধে সর্তক থাকতে হবে। তিনি আওয়ামী লীগের প্রতি অকুণ্ঠ সমর্থন অব্যাহত রাখতে জনগণের প্রতি আহ্বান জানান।

বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয় এমপিওভুক্তকরণে বিশেষ অবদান রাখায় গড়গড়িয়া লন্ডন প্রবাসী সংঘের উদ্যাগে আয়োজিত তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেছেন।

গড়গড়িয়া প্রবাসী সংঘের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও লামা টুকের বাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইলিয়াছ আহমদের পরিচালনায় উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমুখ।

আরও বক্তব্য রাখেন, অ্যাডভোকেট শুকুর আলী, সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, গড়গড়িয়া লন্ডন প্রবাসী সংঘের সহ সাধারণ সম্পাদক কামাল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা খানম প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031