ব্রেকিং নিউজঃ

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে পরিবারের আবেদন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে তার পরিবারের সদস্যরা কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) বরাবর আবেদন করেছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে দেখা করার জন্য খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার আইজি প্রিজন বরাবর এ আবেদন করেন।

আবেদনে সাক্ষাত করতে চেয়েছেন বেগম জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতিমা, ভাতিজা শাফিন ইস্কান্দার এবং তার স্ত্রী অরনী ইস্কান্দার, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাগনে শাহরিয়া হক।

উল্লেখ্য, গত বছরের এপ্রিল থেকে অসুস্থতার জন্য খালেদা জিয়া বিএসএমএইউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031