ব্রেকিং নিউজঃ

ফারুকের পর সালমান শাহকে নিয়ে এবার মুখ খুললেন শাবনূর

বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ঘুরছে। যে ভিডিওতে প্রয়াত নায়ক সালমান শাহকে নিয়ে ফারুক বলছেন, ‘সালমান শাহ কি এমন? হাজারো সালমান শাহকে বিট করে দিয়েছে শাকিব।’ এমন মন্তব্যের কারণে সমালোচিতও হচ্ছেন অভিনেতা ও মাননীয় সাংসদ ফারুক।

তবে গতকাল জানান বক্তব্যটি তার নয়। তবে বক্তব্য তার নয় বলে মন্তব্য করলেও ভক্তরা সেটা মানতে চাইছেনা। বিষয়টি নিয়ে সালমান শাহর বিপরীতে অভিনয় করা শাবনূরের সঙ্গে কথা হয়।

শাবনূর বলেন, আসলে সালমান শাহকে তুলনা করে আমাদের জনপ্রিয় অভিনেতা ফারুক সাহেব কি বলেছেন সেটা আমার চোখে পড়েনি।

যদি শাকিব খানের সঙ্গে তুলনা করে থাকেন। সেটা তার ব্যপার। তবে আমি মনে করি সালমান শাহ চলে গেছেন। আমাদের মাঝে আর সে নেই। তাকে নিয়ে কারও সঙ্গে এখন তুলনা চলেনা। তেমন শাকিব খানও তার জায়গায় সফল। তাকেও কার সঙ্গে তুলনা করলে হবেনা। দুই জনই আমাদের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক। সালমান শাহর সময়ে সালমান শাহ শাকিবের সময়ে শাকিব।

চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে নানা চরিত্রে দারুণ অভিনয়শৈলী দিয়ে জয় করেছেন অগণিত দর্শক হৃদয়।

অভিনয় করেছেন ২৭টি সিনেমায়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর এই অভিনেতার রহস্যজনক মৃত্যু হয়। সালমান শাহর বেশিরভাগ ছবির নায়িকা ছিলেন শাবনূর। সালমান শাহকে স্মৃতি নিয়ে কথা বলতেই কণ্ঠ ভারি হয়ে আসে শাবনূরের। স্মৃতিকাতর হয়ে পড়েন।

শাবনূর বলেন, অভিনয় জীবনে অনেকে ছিলেন সহশিল্পী। কিন্তু কেউ কেউ ছিলেন তার চেয়ে বেশি কিছু। সালমান শাহ সেই অভিনেতাদের একজন, যে শুধু সহশিল্পী নন, ছিলেন বন্ধু, সুহৃদ, পরামর্শকসহ অনেক কিছু। অল্প বয়সে আমার চলচ্চিত্রে অভিনয় শুরু হয়েছিল। পরিচালক যেভাবে দিকনির্দেশনা দিয়েছেন, সেভাবেই কাজ করে গেছি। কাজ ভালো বা মন্দ– কেমন হচ্ছে তা স্পষ্ট করে বলার মতো কাউকে পাশে পাইনি।

সালমানের সঙ্গে জুটি হয়ে কাজ শুরু করার পর থেকে ভালো-মন্দের বিষয়টি স্পষ্ট হয়েছে। একে অন্যের অভিনয় নিয়ে যেমন সমালোচনা করতাম, তেমনি অভিনয়ে নিজেকে ভেঙে আরও কতভাবে উপস্থাপন করা যায়, তা নিয়ে পরিকল্পনা করতাম আমরা। এভাবেই মাত্র চার বছরে আমরা ১৪টি ছবিতে জুটি হয়েছি। কিন্তু স্বপ্নেও ভাবিনি এ জুটির ভাঙন ধরবে, একজন আরেকজনকে ছেড়ে পাড়ি দেবে না ফেরার দেশে। সালমানের এই চলে যাওয়া তাই কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ, তার আরও অনেক কিছু দেওয়ার ছিল।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031