ব্রেকিং নিউজঃ

ফের ফটোশ্যুট করলেন ঐশ্বরিয়া রাই বচ্চন

ডাব্বু রত্নানির জন্য ফের ফটোশ্যুট করলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ডাব্বু তার কাছে পরিবারের একজন। তাই গত ২১ বছর ধরে ডাব্বু রত্নানির ক্যালেন্ডারের জন্য শ্যুট করতে পেরে, ভাল লাগছে। পাশাপাশি ডাব্বুর স্ত্রী মণীষা এবং সন্তানদেরও ভালবাসা জানান ঐশ্বর্য।

সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে ডাব্বু রত্নানির ক্যালেন্ডারের ছবি শেয়ার করেন ঐশ্বর্য। সেলেব ফটোগ্রাফারের লেন্সে ঐশ্বর্যর বয়স যেন কয়েক বছর পিছিয়ে গিয়েছে। এই ছবির সঙ্গে রাইয়ের পুরনো ছবিকে আপনি নিমেষে মিলিয়ে দিতে পারবেন। ইনস্টাগ্রামে ওই ছবি শেয়ারের পরপরই তা ভাইরাল হয়ে যায়।

শুধু ঐশ্বর্য নন, বলিউডের সব সেলিব্রিটিদের নিয়ে এবারও ক্যালেন্ডারের জন্য শ্যুটিং করান ডাব্বু রত্নানি। যেখানে রেখা থেকে শুরু করে বিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, ভূমি পেদনেকর, কৃতি শ্যানন, করিনা কাপুর খান-রা এবারও রয়েছে স্ব-মহিমায়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031