ব্রেকিং নিউজঃ

দাড়ি-হিজাবের কারণে বন্দি উইঘুর মুসলিমরা

চীনের জিনজিয়াং প্রদেশে বন্দিশিবিরে আটক লাখো উইঘুর মুসলিমের ভাগ্য কীভাবে নির্ধারিত হচ্ছে তার সুস্পষ্ট চিত্র ফুটে উঠেছে ফাঁস হওয়া এক নথিতে। সেখানে দাড়ি রাখা, হিজাব পরা ও ইন্টারনেট ব্রাউজিংয়ের মতো কারণ দেখিয়ে বন্দি করে রাখা হয়েছে তাদের।

গত সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। এতে বলা হয়, ওই নথিতে তিন হাজারেরও বেশি উইঘুর মুসলিমের নামের একটি তালিকা রয়েছে এবং তাদের প্রতিদিনের জীবনযাপনের ব্যক্তিগত তথ্য বিস্তারিতভাবে লিপিবদ্ধ রয়েছে।

কীভাবে তারা প্রার্থনা করেন, পোশাক পরেন, কাদের সঙ্গে যোগাযোগ করেন ও তাদের পরিবারের সদস্যদের আচরণ- এসব তথ্যই রয়েছে ১৩৭ পৃষ্ঠা বিশিষ্ট ওই নথিতে। চীন বরাবরই উইঘুরদের নির্যাতনের অভিযোগ অস্বীকার করে আসছে এবং তাদের দাবি সন্ত্রাস ও ধর্মীয় মৌলবাদ প্রতিহত করছে তারা। এরই মধ্যে নতুন করে ফাঁস হলো এসব তথ্য।

গত বছর কিছু নথি যে সূত্র থেকে ফাঁস হয়েছিল, তারাই নতুন এ নথি ফাঁস করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ নথিপত্র আসল বলে মনে করেন চীনের জিনজিয়াং পরিচালনা বিষয়ে বিশেষজ্ঞ ড. অ্যাড্রিয়ান জেঞ্জ।

তিনি বলেন, প্রচলিত ধর্মীয় বিশ্বাস ও অনুশীলন রোধে বেইজিংয়ের শাস্তি ও নিপীড়নের শক্তিশালী প্রমাণ চমকপ্রদ এ নথি।

এতে উল্লিখিত শিবিরগুলোর মধ্যে রয়েছে চার নম্বর প্রশিক্ষণ কেন্দ্র। চীনা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় গত বছরের মে মাসে বিবিসি’র একটি দল সেটি পরিদর্শন করেছিল বলে শনাক্ত করেছেন ড. জেঞ্জ।

ওই শিবিরের ৩১১ ব্যক্তির পারিপার্শ্বিক অবস্থা, ধর্মীয় অভ্যাস, আত্মীয়, বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে অনুসন্ধানের বিস্তারিত তথ্য বর্ণিত আছে ফাঁস হওয়া নথিতে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031