ব্রেকিং নিউজঃ

সাইফ-কারিনা মাস্ক না পড়ায় তোপের মুখে

বলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর মধ্যে সাইফ-কারিনা দম্পতি অন্যতম। প্রায়ই তারা কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনায় আসেন।

এবার করোনার মাঝে মুম্বইায়ের মেরিন ড্রাইভে ঘুরতে গিয়ে বিপাকে পড়েন সাইফ-কারিনা দম্পতি। পুত্রসহ কেনো তারা মাস্ক না পরে বেরিয়েছেন এ নিয়ে নেটিজেনদের একাংশের তোপের মুখে পড়েন তারা।

জিনিউজের প্রতিবেদন বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, করোনা মহামারির এই সময়েও মাস্ক ও অন্যান্য স্বাস্থ্যবিধি না মেনে রাস্তায় বের হন এই তারকা জুটি। এরপরই নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তারা।

এছাড়াও সাইফ, কারিনাকে উদ্দেশ্য করে সতর্ক করেন এক পুলিশ কর্মী। তৈমুরকে দেখে তিনি বলেন, ‘ছোট বাচ্ছাদের এই সময় বাইরে বের করা যাবে না’।  ওই পুলিশ কর্মীর সতর্কতা শুনে পালটা মন্তব্য করে বসেন তারা। তাদের ভাষ্য,  ‘বাইরে আনা যাবে না?’

যদিও ওই পুলিশ কর্মীর সতর্কতা শুনে দ্বিতীয় আর কোনো কথা না বাড়িয়ে  সঙ্গে সঙ্গে মেরিন ড্রাইভ থেকে বাড়ির দিকে পা বাড়ান তারা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031