ব্রেকিং নিউজঃ

সিনহাকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন নাজমুল হুদা

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ঘুষ চাওয়ার মিথ্যা তথ্য দিয়ে মামলা করার অভিযোগে সাবেক মন্ত্রী নাজমুল হুদার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার কমিশনের বৈঠকে মামলার অনুমোদন দেয়া হয়।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে মামলাটি কাল্পনিক ও সাজানো প্রমাণিত হয়েছে। অসৎ উদ্দেশ্যে আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নাজমুল হুদা মিথ্যা মামলা করেছেন।

প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে বিষয়টি প্রমাণিত হওয়ায় নাজমুল হুদার বিরুদ্ধে ২০০৪ এর ২৮(গ) (২) ধারায় একটি নিয়মিত মামলার অনুমোদন দিয়েছে কমিশন।

গত ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান ও বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার করা ঘুষের মামলা থেকে অব্যাহতি পান সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা। ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এই অব্যাহতি দেন।

২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর এসকে সিনহার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করেন ব্যারিস্টার নাজমুল হুদা। পরে দুদক তদন্ত শুরু করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031