ব্রেকিং নিউজঃ

যুক্তরাজ্যে করোনায় মৃত ৫০ হাজার ছুঁই ছুঁই

যুক্তরাজ্যের করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৫০ হাজারের কাছাকাছি পৌঁছেছে। মঙ্গলবার পর্যন্ত দেশটিতে সম্প্রতি হাসপাতালগুলোতে করোনায় মৃত্যুর সংখ্যা ৪৯ হাজার ৬৪৬ জন। স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের মৃত্যু নিয়ে এই হিসাব করা হয়েছে।

করোনা ভাইরাসে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি যুক্তরাজ্য।

মার্চে ব্রিটেনের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা বলেছিলেন, ২০ হাজারের নিচে মৃত্যু রাখা একটি ভাল ফলাফল হবে। তবে এপ্রিলে রয়টার্স জানিয়েছিল, যুক্তরাজ্য সরকারের সবচেয়ে খারাপ পরিস্থিতি ৫০ হাজার মানুষের মৃত্যু।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031