ব্রেকিং নিউজঃ

আয়রন ম্যানের মতো আকাশে উড়ে গেলেন ভিন্স রেফেট

ঘটনাটি দুবাইয়ের। আয়রন ম্যানের মতো যিনি আকাশে উড়ে যান তার নাম ডেয়ারডেভিল ভিন্স রেফেট। তিনি একজন ফরাসী। এক হাজার ৮০০ মিটার (প্রায় ৬ হাজার ফুট) উপরে উঠেছেন তিনি। যার ভিডিও ভাইরাল হয়ে যায়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ‘জেটম্যান’ নামে পরিচিত রিফেট এবং তার সহযোগীরা। আকাশে উড়ার জন্য তিনি জেটপ্যাকস এবং কার্বন ফাইবারের পাখার সাহায্য নেন। এতে তিনি সত্যিকার অর্থেই নতুন উচ্চতায় উড়ে যান।

ভিডিওতে দেখা যায়, শুক্রবার দুবাইয় উপকূলে বিস্ময়করভাবে ওই ব্যক্তি আকাশে উড়ে বেড়ান। উড়ার গতিও ছিলো বেশ। বিশ্বের শীর্ষতম ভবন বুর্জ খলিফার ওপরে প্রায় দুইবার উড়ে গেছেন তিনি।

আকাশে উড়তে সাহায্য করা কার্বন ফাইবারের পাখাগুলি চারটি মিনি জেট ইঞ্জিন দ্বারা চালিত। এগুলো প্রতি ঘণ্টা ৪০০ কিলোমিটার গতিতে পৌঁছাতে সক্ষম।

রেফেট বলেন, ‘এটি ছিলো দলগত দুর্দান্ত পারফর্ম। সফলতার সঙ্গে উড়তে পারায় আমরা আনন্দিত।’

 

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930