সুস্বাদু হালিমের রেসিপি : এবার ঘড়েই রান্না করুন
হালিম ছোট-বড় সবারই পছন্দ। প্রায়ই বাইরে থেকে হালিম কিনে আনা হচ্ছে, এখনো ঘরে তৈরি হয়নি? আজই তৈরি করুন। আপনাদের জন্য খুব সহজ রেসিপি।
উপকরণ:
মসুর ডাল- আধা কাপ,
মুগ ডাল- আধা কাপ,
বুটের ডাল- আধা কাপ,
খেসারি ডাল- আধা কাপ,
মাষকলাই ডাল- আধা কাপ,
অবহর ডাল- আধা কাপ,
পেঁয়াজ কুচি- ২কাপ,
আদা বাটা- ১টেবিল চামচ,
রসুন বাটা- ১ টেবিল চামচ,
দারচিনি, এলাচ, তেজপাতা পছন্দমতো,
পোলাও-এর চাল- আধা কাপ,
গমের গুঁড়া- আধা কাপ,
মরিচ গুঁড়া- ১ চা চামচ,
হলুদ গুঁড়া- ১ চা চামচ,
আদা কুচি- ২ টেবিল চামচ,
ধনে পাতা ও কাঁচামরিচ কুচি- ২ টেবিল চামচ,
তেল- ১কাপ,
লেবুর রস, বিট লবণ, লবণ- পরিমাণমতো,
গরু / খাসির গোস্ত- ১ কেজি।
প্রস্তুত প্রণালী:
পাত্রে তেল গরম করে প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে অর্ধেক তুলে রাখুন।
এবার এই তেলে খাসির মাংস আদা-রসুন-দারচিনি-এলাচ-হলুদ-মরিচ ও অন্যান্য মসলা দিয়ে ভাল করে ভুনা করুন।
সব ডাল একসঙ্গে সেদ্ধ করে রান্না করা মাংসের মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ রান্না করুন।
এবার পোলাও-এর চাল ও গমের গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন।
পরিবেশনের সময় আদা কুচি, লেবুর রস, পেঁয়াজ বেরেস্তা ওপরে ছড়িয়ে দিন।
