ব্রেকিং নিউজঃ

সীমান্তে সারি সারি চীনের অত্যাধুনিক যুদ্ধবিমান, দুশ্চিন্তায় ভারত

স্যাটেলাইটে ধরা পড়া চিত্রে জানা গেছে লাদাখের প্যাংগং লেক থেকে ২০০ কিলোমিটার দূরে বিশ্বের উচ্চতম বিমান ঘাঁটিগুলোর মধ্যে অন্যতম গারি গুনশা ঘাঁটিতে অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করে রেখেছে ‘পিপলস লিবারেশন আর্মি’।

এর আগে থেকেই আন্দাজ করা হচ্ছিল লাদাখ সীমান্তের ওপারে ক্রমেই শক্তি বাড়িয়ে চলেছে চীন।

এবার এক প্রথম সারির সংবাদমাধ্যম কয়েকটি স্যাটেলাইট ছবি প্রকাশ করে দাবি করেছে, প্যাংগং লেক থেকে ২০০ কিলোমিটার দূরে বিশ্বের উচ্চতম বিমানঘাঁটিগুলোর মধ্যে অন্যতম গারি গুনশায় বেশ কয়েকটি যুদ্ধবিমান মোতায়েন করেছে চীনা সেনাবাহিনী।

লাইন অক কন্ট্রোলের কাছে মোতায়েন বিমানগুলোর মধ্যে অন্যতম হল J-11 এবং J-16 ফাইটার।

৬ এপ্রিলের স্যাটেলাইটের তোলা ছবিতে দেখা যাচ্ছে, অসামরিক বিমান ঘাঁটি রূপেও ব্যবহার হওয়া গারি গুনশায় সেই অর্থে সমরসজ্জা নেই।

কিন্তু তারপর ২১ মে-তে পাঠানো ছবি সম্পূর্ণ ভিন্ন ইশারা করছে।

মাস দেড়েকের মধ্যেই গারি গুনশায় বিপুল নির্মাণের বিষয়টি বোঝা যাচ্ছে ছবি দেখেই।

আগেই ভারত-চীন সংঘাতের পরিস্থিতির মধ্যেই যুদ্ধের প্রস্তুতি রাখতে সেনাকে নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31