ব্রেকিং নিউজঃ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার নিরাপত্তাকর্মীসহ ৪ জন আক্রান্ত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ঢাকার সরকারি বাসার চারকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে নমুনা পরীক্ষায় প্রতিমন্ত্রীর রিপোর্ট এসেছে নেগেটিভ।

বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া দীর্ঘ এক স্ট্যাটাসে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এই সংসদ সদস্য নিজেই বিষয়টি জানিয়েছেন।

তিনি লিখেছেন, অনেকদিন থেকেই শুনছি পরিচিত মানুষ পরীক্ষা করাচ্ছেন। কেউ কেউ বাসায় চিকিৎসা নিচ্ছেন, কেউ হাসপাতালে ভর্তি। মৃত্যুবরণ করেছেন একাধিক পরিচিত ব্যক্তি।

তাই আমার বাসার সহকারী মিঠু যখন বলল- বাবুর্চি মুসা আর চারজন নিরাপত্তাকর্মীর মধ্যে একজনের জ্বর, তখন দেরি না করে পরীক্ষা করালাম, নিজেরসহ মোট ৯ জনের। ফলাফল এসেছে। মুসা এবং সেই নিরাপত্তাকর্মীসহ মোট চারজন পজেটিভ। আমরা বাকিরা নেগেটিভ।

প্রতিমন্ত্রী লেখেন, করোনাকালে যতটা সম্ভব সাবধানে থাকার চেষ্টা করেছি। যদিও ইউরোপে ছড়িয়ে পড়ার প্রথম দিকে মাদ্রিদ আর জেনেভা যেতে হয়েছিল। বিশ্ব তখনও এর ভয়াবহতা বুঝে উঠেনি। রাত থেকে শুরু হয়েছে প্রস্তুতি। বাড়িতে রোগী রেখেই চিকিৎসা করাতে হবে এবং নিজেদের সুস্থ রাখতে হবে। কাজটা মোটেই সহজ হবে বলে মনে হচ্ছে না।

অসুস্থদের জন্য দোয়া চেয়েছেন শাহরিয়ার আলম। পাশাপাশি সবার কাছে একটি অনুরোধ জানিয়েছেন তিনি।
লিখেছেন, সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সবার জন্য দোয়া করার জন্য। অসুস্থরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন এবং নতুন কেউ যেন সংক্রমিত না হন।

একটা ছোট্ট অনুরোধ, আমার বাসার কাউকে দয়া করে শুধু খোঁজ নেয়ার জন্য ফোন দিবেন না। তারা সবাই মানসিকভাবে কিছুটা হলেও কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং নতুন পরিস্থিতিতে খাপখাইয়ে নেয়ার জন্য ব্যস্ত আছেন।

প্রতিমন্ত্রী আরও লেখেন, গত দুই মাস যেভাবে কাজ করেছি অবশ্যই চেষ্টা করব সেভাবে বাসায় থেকে কাজ করতে। অজস্র মানুষের বিভিন্ন অনুরোধ আসে আমার কাছে প্রতিদিন, এই সময় মূলত সেটা প্রবাসীদের কাছ থেকে আর অন্য দেশে আটকে পড়া বাংলাদেশেদের নাগরিকদের কাছ থেকে। এলাকার দেখভালত আছেই। সরকারি নির্দেশনাগুলো মেনে চলুন। ভালো থাকুন সবাই।  আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবার প্রতি সদয় হউন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930