ব্রেকিং নিউজঃ

আগুনের ঘটনায় ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের ‘অপমৃত্যু’র মামলা

রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। গতকাল বুধবার রাতে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে এই মামলা করে।

আজ বৃহস্পতিবার গুলশান থানা পুলিশ এবং ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ মামলার বিষয়টি নিশ্চিত করেছে।

গতকাল রাত ৯টার পরে ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুন লাগে। এ ঘটনায় আইসোলেশন ওয়ার্ডে ৩ জন করোনা রোগীসহ ৫ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

পরে গতকাল রাত সাড়ে ১১টার দিকে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ মামলাটি করেছে বলে জানিয়েছেন গুলশান থানার উপপরিদর্শক সিনথিয়া আক্তার।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স অ্যান্ড মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির প্রধান ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন।

আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডির তদন্ত দল।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31