ব্রেকিং নিউজঃ

কোহলির অদ্ভুত মুখভঙ্গি নিয়ে তোলপাড়

প্রায় সব সময়ই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কর্মকাণ্ডের ছবি পোস্ট করে থাকেন ভারতের ক্রিকেট জগতের অন্যতম তারকা বিরাট কোহলি। বেশিরভাগ সময়ই স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে বেড়ানোর ছবি শেয়ার করতেন তিনি। তবে এবার ঘটিয়েছেন অন্যকান্ড, যদিও এমন চিত্র ব্যতিক্রম কিছু নয়।

দুই সতীর্থ হম্মদ শামি ও পৃথ্বীশকে সঙ্গে নিয়ে শেয়ার করেছেন অদ্ভুত মুখের ছবি। ছবি পোস্ট করে তিনি টুইটে লিখেছেন, ‘‘ন্যায়া পোস্ট সুন্দর দোস্ত।” টিউটারে শেয়ার করা ওই ছবিতে তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আসছে নানা মন্তব্যও।

জানা যায়, এই মুহূর্তে রয়েছেন নিউজিল্যান্ডে। একদিনের সিরিজ আর টেস্ট সিরিজের মধ্যে বেশ কিছুদিনের অবসর পেয়েছে ভারতীয় দল। অনুশীলনের পাশাপাশি ক্রিকেটাররা সকলেই নিজেদের মতো করে অবসরে সময় কাটাচ্ছেন। এর আগে ক্রিকেটাররা ঘোরার ছবি দিয়েছিলেন বিরাট কোহলি। এবার প্রচার করলেন অদ্ভুত মুখের ছবি।

কোহলির অদ্ভুত ছবি নিয়ে তোলপাড়

বিরাট কোহলি যে ছবিটি পোস্ট করলেন তাতে রীতিমতো কড়া আলোচনা সমালোচনায় পড়েছেন ভারতের এই ক্রিকেট তারকা। ভারতের এনডিটিভির ভাষায়- ‘এমন ছবিতে পুরো হিট হয়ে গেল সমর্থকদের মধ্যে।’ এই পোস্ট ফ্যানদের নজরে আসতেই শুরু হয়েছে নানা মন্তব্য।

বিরাটের পোস্টে এক ফ্যান লিখেছেন, ‘‘পরবর্তী মেমের জন্য”, আর একজন লিখেছেন, ‘‘মেমে ওয়ালো, ওয়া পিক মিল গ্যায়া!” আরেক ফ্যান লিখেছেন, “ হো যায়ে মুকাবেলা”

আবার বিবাটের বিকৃত মুখের অদ্ভুত ছবি পোস্ট করে আরেক ফ্যান লিখেছেন, “ নেক্স মেমে মেটারিয়াল।”

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031