ব্রেকিং নিউজঃ

পাকিস্তানে বিমান বিধ্বস্ত ৯০ জন যাত্রী নিয়ে

পাকিস্তানের লাহোরে দেশটির আন্তর্জাতিক এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি ৯০ জন যাত্রী নিয়ে লাহোর থেকে যাত্রা শুরু করেছিল। তবে আপাতত বিমান দুর্ঘটনায় কোনো হতাহতের খবর জানা যায়নি।

ডনের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর করাচীর কাছে মডেল কলোনিতে এয়ারক্রাফ্ট এ-৩২০ এয়ারবাসটি বিধ্বস্ত হয়।

পাকিস্তানের বিমান চলাচলকারী কর্মকর্তারা জানিয়েছেন, লাহোর থেকে জিন্নাহ আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করা একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৯০ জন যাত্রী ছিল।

পাকিস্তানের বিমান চলাচলকারী সংস্থার মুখপাত্র আব্দুল্লাহ হাফিজ জানান, লাহোর থেকে ৯০ জন যাত্রী ও ৮ জন বিমান স্টাফ নিয়ে করাচির উদ্দেশ্যে যাত্রা করে বিমানটি। বিমানটি উদ্ধারের সব ধরণের চেষ্টা অব্যাহত রয়েছে। আপাতত এর থেকে বেশি কোন তথ্য নেই আমাদের কাছে।

বিসিসি জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানটি বিধ্বস্ত হওয়া ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে জরুরি পরিষেবাগুলি পৌঁছেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930